সরস্বতী পুজোর কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

আমুদরিয়া নিউজ : সরস্বতী পুজো ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর কারণে পিছিয়ে গেল ২০২৬-এর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই মেন)। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়েছে, ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের যেসব পরীক্ষার্থীর জেইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের জন্য বিকল্প দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। নতুন তারিখ পরে জানানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজোর দিন পরীক্ষার বিষয়টিতে হস্তক্ষেপ করে কেন্দ্র ও এনটিএ-র কাছে প্রতিবাদ জানিয়েছিলেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পরীক্ষার্থীরা প্রয়োজনে এনটিএ হেল্পডেস্কে যোগাযোগ করতে পারবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *