মায়ের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

আমুদরিয়া নিউজ :  শ্রীদেবীর মৃত্যু জাহ্নবীর জীবনে শুধু মাতৃহারা হওয়ার শোক নয়, সঙ্গে এনেছে বাবারও  পরিবর্তন। জাহ্নবী জানিয়েছেন, মায়ের মৃত্যুর দিনে তিনি মা হারানোর পাশাপাশি বাবার সেই দৃষ্টিভঙ্গি হারিয়েছেন যা শ্রীদেবীর উপস্থিতিতে ছিল। শ্রীদেবীর ওপর অসম্ভব নির্ভরশীল ছিলেন জাহ্নবী।যিনি তাঁর পোশাক এবং চিন্তাধারার প্রতিটি দিক ঠিক করে  দিতেন ।

শ্রীদেবীর glamorous জীবনের  পেছনে লুকিয়ে ছিল গভীর কষ্ট। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানান, সমাজ শ্রীদেবীর প্রতি নিষ্ঠুর ছিল এবং বনি কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁকে ‘ঘরভাঙানি’ বলা হতো। শ্রীদেবী কখনও এই যন্ত্রণার ছাপ সন্তানদের ওপর পড়তে দেননি এবং জাহ্নবী ও খুশিকে ছোটবেলা থেকে  শুধু  সফলতার গল্প শোনাতেন।

সাক্ষাৎকারে জাহ্নবী মায়ের কাছে ক্ষমা চেয়েছেন । স্বীকার করেছেন, ছোটবেলায় শ্রীদেবীর লড়াই বোঝার ক্ষমতা তার ছিল না। বড় হয়ে তিনি এখন মা শ্রীদেবীর কঠিন আর্থিক ও পেশাদার জীবন বুঝতে পারছেন এবং আজ তা না বোঝার আক্ষেপ প্রকাশ করেছেন।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *