অনধিকার প্রবেশের অভিযোগে মেটাকে ৮০.৫ কোটি ইউরো জরিমানা ইতালির

আমুদরিয়া নিউজ: ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং অনুমতি ছাড়াই তাঁদের ফোনের ছবিতে প্রবেশ করার অভিযোগে প্রযুক্তি জায়ান্ট মেটা-কে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ৮০৫ মিলিয়ন ইউরো) বিশাল অঙ্কের জরিমানা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। তদন্তে উঠে এসেছে, মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত ফটো গ্যালারির তথ্য সংগ্রহ করে তা বাণিজ্যিক ও বিজ্ঞাপনের কাজে ব্যবহার করছিল।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের স্পষ্ট সম্মতি ছাড়া এই ধরনের তথ্য সংগ্রহ ইউরোপীয় ইউনিয়নের কঠোর ডেটা সুরক্ষা আইনের সরাসরি লঙ্ঘন। এর আগেও গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপে একাধিকবার জরিমানার মুখে পড়েছে মার্ক জাকারবার্গের সংস্থা। মেটার তরফে এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *