ট্রাম্পের ঘোষণাকে উপেক্ষা করে গাজায় ফের হামলা ইজরায়েলের, নিহত ৭

আমুদরিয়া নিউজ: ইজরায়েলকে গাজ়া ভূখণ্ডে হামলা বন্ধ করতে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার পরেও গাজ়ায় বোমা ফেলল ইজ়রায়েলি সেনা। শনিবার সকালের এই হামলায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল তাতে রাজি হয়ে গেলেও হামাস নীরবই ছিল। কিন্তু শুক্রবার তাদের চরম সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রবিবার ৬টার মধ্যেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে। না হলে নরক নেমে আসবে। অবশেষে হামাস জানায় তারা শান্তি প্রস্তাবে রাজি। গাজায় বোমাবর্ষণ বন্ধের জন্য নেতানিয়াহুর কাছে আর্জি জানিয়েছেন ট্রাম্প। তার পরেও অবশ্য বোমা ফেলা হল গাজায়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *