অনবদ্য জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আড়াই দিনে টেস্ট জিতল ভারত

আমুদরিয়া নিউজ: প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস এবং ১৪০ রানে হারাল ভারত। মাত্র আড়াই দিনে টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শুভমন গিলরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৬২ রান। যার জবাবে প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৪৮। টিম ইন্ডিয়া এগিয়ে ছিল ২৮৬ রানে। সেঞ্চুরি হাঁকান কেএল রাহুল, ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক শুভমান গিল। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে ক্যারিবিয়নরা। শেষে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হল ১৪৬ রানে। জাদেজা নেন মোট চার উইকেট, সিরাজ তিন, কুলদীপ নেন দুটি এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *