হরমুজে দুটি জাহাজ আটক করল ইরান

আমুদরিয়া নিউজ : ইরান-আমেরিকা সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে বুধবার ইরান দুটি জাহাজ আটক করেছে বলে জানা গেছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ট্রাম্প ঘোষণা করেছেন যে আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত রাখা হবে। তবে একইসঙ্গে তিনি আমেরিকার নৌ অবরোধ জারি রাখার কথাও জানিয়েছেন, যা ইরান সরাসরি যুদ্ধের পদক্ষেপ হিসেবে দেখছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, প্রণালীতে অন্তত তিনটি জাহাজে গুলি চালানো হয়েছে। একটি জাহাজের ব্রিজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির খবর নেই।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *