আমুদরিয়া নিউজ:যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। দুই দেশ যৌথভাবে সাময়িক নৌপথ চালু এবং প্রণালি থেকে মাইন সরানোর বিষয়ে আলোচনা করেছে।
যুদ্ধের পর থেকে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে। পাশাপাশি ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালির পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।
Total Views:
0