আমুদরিয়া নিউজ : হরমুজ প্রণালী নিয়ে এবার বড় ঘোষণা দিল তেহরান। ভারত সহ ইরানের ‘মিত্র’ দেশগুলি এবার থেকে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ নিরাপদে পারাপার করতে পারেবে।
বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়। ভারত পাকিস্তান চিন রাশিয়া ইরাকের মতো বন্ধু দেশগুলির জন্য এই জলপথ খোলা রয়েছে। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েল এবং সংঘাতে জড়িত দেশগুলিকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল এবং ৫৪ শতাংশ এলএনজি এই প্রণালী দিয়েই আমদানি করা হয়। পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথটি অনেকদিন ধরেই বন্ধ রয়েছে। ইরানের এই ছাড়ের ফলে দেশের জ্বালানি সঙ্কট এবার অনেকটাই মিটবে বলে করা হচ্ছে।
Total Views:
0