তৎকাল টিকিট কাটার নিয়মে আসতে চলেছে বড় বদল!

আমুদরিয়া নিউজ: এ বার তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল আনতে চলেছে রেল। রেল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটতে গেলে লগইন আইডির সঙ্গে আধারের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে তিনি লেখেন, ‘তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে আধার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এরফলে প্রকৃত ব্যবহারকারীদের টিকিট পেতে সুবিধা হবে।’ মনে করা হচ্ছে চলতি মাস থেকেই এই পরিষেবা শুরু করতে পারে রেল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *