ভারতীয় বায়ুসেনার নয়া মিশন ‘বায়ু বাণ’

আমুদরিয়া নিউজ : বিশ্বজুড়ে যুদ্ধের আবহে ড্রোনের ক্রমবর্ধমান  ভূমিকার পরিপ্রেক্ষিতে, ভারতীয় বায়ুসেনা দেশের প্রথম হেলিকপ্টার থেকে লঞ্চ হওয়া ড্রোন প্রকল্প

‘ বায়ু বাণ’-এর জন্য কাজ শুরু করেছে। জানা গিয়েছে এটি একটি দেশীয় এয়ার- লঞ্চ এফেক্টস কার্যক্রম। দিনে চালকবিহীন ড্রোন সিস্টেমকে চালকসহ হেলিকপ্টারের সঙ্গে যুক্ত করা হবে। বায়ুসেনার তথ্য অনুসারে জানা যায়, বায়ু বাণ টি হবে একটি ছোট, অটোমেটিক ড্রোন যা হেলিকপ্টার থেকে লঞ্চিং করা যাবে। একবার লঞ্চ হয়ে গেলেই ড্রোনটি তার ডানা মিলবে এবং ইঞ্জিন চালু করবে। এছাড়াও মিশনের ওপর নির্ভর করে নির্দিষ্ট আঘাত হানার ভূমিকা পালন করবে। এই দেশীয় প্রকল্পটি পরিচালনা করছে ভারতীয় বিমানবাহিনীর গান্ধীনগরে অবস্থিত এরোস্পেস ডিজাইন ডিরেক্টরেট। যেটি ইতিমধ্যে সিস্টেমটির ডিজাইন ও উন্নয়নের জন্য দেশীয় সংস্থাগুলির কাছ থেকে প্রস্তাব চেয়ে পাঠিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল, বায়ুবনের মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী আমেরিকা ও চীনের মতো সেই সব হাতেগোনা দেশগুলির দলে যোগ দিতে চলেছে। জানা যায়, এটি একবার লঞ্চ করা হলে, তার পরিচয় পরিচালনকারীদের কাছে রিয়েল টাইম ভিডিও পাঠানো হবে। এছাড়াও এটি জিপিএস- জ্যামড পরিবেশেও কাজ করতে সক্ষম হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *