আমুদরিয়া নিউজ: ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে ইজরায়েলের সংস্থা ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে প্রায় ৮০০০ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা করছে নয়াদিল্লি। ছ’টি ব্যবহৃত বোয়িং ৭৬৭ বিমানকে আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানে রূপান্তরিত করা হবে। এই কাজে ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-ও যুক্ত থাকবে।
বর্তমানে বায়ুসেনার হাতে থাকা ছ’টি রুশ আইএল-৭৮ ট্যাঙ্কার বিমানের বিকল্প হিসাবেই এই উদ্যোগ। নতুন বিমানগুলি যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের পাশাপাশি সেনা ও মালপত্র পরিবহণেও ব্যবহার করা যাবে। চুক্তি চূড়ান্ত হলে ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে বিমানগুলি বায়ুসেনার হাতে আসতে পারে। তবে এখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি।
Total Views:
0