আমুদরিয়া নিউজ: প্রবল তুষারপাতের জেরে নেপালের ডোলপা জেলার শে ফোকসুন্দো ন্যাশনাল পার্ক এলাকায় আটকে পড়েছেন ছয় ভারতীয় পর্যটক। তাঁদের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। শনিবার থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধারের জন্য নেপাল সেনার হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করা হলেও যান্ত্রিক গোলযোগে অভিযান পিছিয়ে যায়। বিকল্প হেলিকপ্টারের ব্যবস্থা করছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, আবহাওয়ার সতর্কবার্তা উপেক্ষা করে নির্ধারিত পথ ছেড়ে দুর্গম রাস্তায় এগিয়েছিলেন পর্যটকেরা। সোমবার সকাল পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ নিয়ে উদ্বেগ বাড়ছে।
Total Views:
0