শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে ‘অপারেশন সাগরবন্ধু’ ভারতের

আমুদরিয়া নিউজ:  ঘূর্ণিঝড় দেতোয়ার তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সহায়তা করতে ‘অপারেশন সাগরবন্ধু’ শুরু করলো ভারত। গত ২৭ নভেম্বর প্রবল বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ধ্বসের পরই জরুরি ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ উড়ান প্রায় ১২ টন ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোয় পৌঁছেছে। ত্রাণের মধ্যে ছিল তাঁবু, ত্রিপল, কম্বল, শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, শ্রীলঙ্কার এই দুঃসময়ে সহায়তা পাঠানো দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘Neighbourhood First’ নীতির আওতায় প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *