কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ

আমুদরিয়া নিউজ:বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর মা দ্বিতীয় বিয়ে করলে, সন্তান জন্ম শংসাপত্রে সৎ বাবার নাম ব্যবহার করতে পারবে—গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের। পূর্ব বর্ধমানের এক মামলায় বিচারপতি রাজা বসু চৌধুরী এই নির্দেশ দেন।

আদালত জানায়, সামাজিক বাস্তবতার কথা মাথায় রেখে জন্ম শংসাপত্র সংশোধনে অতিরিক্ত আইনি জটিলতা তৈরি করা উচিত নয়। পুরসভাকে নতুন শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে পুরনো সনদের নম্বর ও ইস্যুর তারিখ উল্লেখ থাকবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *