মার্চের প্রথম সপ্তাহে নয়, কবে ঘোষণা হতে পারে বাংলার বিধানসভা ভোটের ডেট?

আমুদরিয়া নিউজ : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটের তারিখ মার্চের প্রথম সপ্তাহে ঘোষণার সম্ভাবনা কম। নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার পরেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে প্রস্তুতি বৈঠক করবে। কমিশন সূত্রে খবর, এ বার বাংলায় ২ থেকে ৩ দফায় ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে। তাই আগের মতো তাড়াহুড়োর প্রয়োজন নেই। ২০২১ সালে ৮ দফা, ২০১৬ ও ২০১১ সালে ৬ দফায় ভোট হয়েছিল। দীর্ঘ পর্যায়ের ভোটের জন্য তখন ফেব্রুয়ারি বা মার্চের শুরুতেই নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। এ বার যেহেতু কম দফায় ভোট হতে পারে এবং বিধানসভার মেয়াদ মে মাস পর্যন্ত রয়েছে, তাই মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা করলেও মে মাসের শুরুতেই ফল প্রকাশ করা সম্ভব। ৩-৪ মার্চ দোল ও হোলি উৎসব থাকায় তার আগে ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। তবে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে আইনি জটিলতা তৈরি হলে পরিস্থিতি বদলাতে পারে। তা না হলে মার্চের দ্বিতীয় সপ্তাহের আগে ভোট ঘোষণার সম্ভাবনা নেই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *