আমুদরিয়া নিউজ: পুরমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ করছেন অগ্নিমিত্রা পল। এবার তাঁর নজর শহরের পার্কিং ব্যবস্থার দিকে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তার দু’ধারে আর অবাধে পার্কিং করা যাবে না। পথচারীদের অসুবিধা হয় বা যান চলাচলে বাধা তৈরি হয়— এমন পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবারই এই বিষয়ে নোটিস জারি করা হবে। তাঁর কথায়, “রাস্তার দু’পাশে অবৈধ পার্কিং বন্ধ হবে। যেখানে পার্কিং করার নিয়ম নেই, সেখানে কোনও গাড়ি রাখা যাবে না। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, শহরের বিভিন্ন জায়গায় ভুয়ো পার্কিং স্লিপ দেখিয়ে টাকা তোলা হয়, অথচ সেই অর্থ সরকারি রাজস্ব দফতরে জমা পড়ে না। তাই এই ধরনের স্লিপ ব্যবহার করে আর টাকা তোলা যাবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি।