ইবোলার আশঙ্কায় তৎপর স্বাস্থ্য দপ্তর

আমুদরিয়া নিউজ: আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে হায়দরাবাদে সুদান থেকে আসা ৩৬ বছর বয়সি এক ব্যক্তির শরীরে ইবোলার মতো উপসর্গ ধরা পড়ায় তাঁকে Gandhi Hospital-এর বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা আরও এক ব্যক্তিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুই রোগীর নমুনা পরীক্ষার জন্য প্রথমে Centre for Cellular and Molecular Biology এবং পরে National Institute of Virology-এ পাঠানো হয়েছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত ইবোলা সংক্রমণ নিশ্চিত করা যায়নি।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দেশের বিমানবন্দরগুলিতে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি বাড়ানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইবোলা অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী ভাইরাস হলেও বর্তমানে ভারতে কোনও নিশ্চিত ইবোলা আক্রান্তের খবর নেই। তাই আতঙ্ক নয়, সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *