বাঁধে স্নান করতে নেমে আর ফেরা হল না

আমুদরিয়া নিউজ :  গোয়ালিয়ারের টিগ্রা বাঁধে পিকনিক করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে দুই মেডিক্যাল ছাত্রের। শনিবার সন্ধ্যায় গোয়ালিয়ারের টিগ্রা বাঁধ-এ এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন আয়ূষ শ্রীবাস্তব এবং গোপাল আগরওয়াল, যারা গজরা রাজা মেডিক্যাল কলেজ-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন।

জানা গিয়েছে, ওই দিন মোট আটজন ছাত্র পিকনিক করতে বাঁধে গিয়েছিলেন। কারও অনুমতি ছাড়াই আয়ূষ ও গোপাল জলে নামেন এবং সেখানেই তারা ডুবে যান। প্রায় ১৮ ঘণ্টা তল্লাশির পর বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা তাদের দেহ উদ্ধার করে। মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *