এনসিপিতে ভিড়লেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ

আমুদরিয়া নিউজ : লোকসভায় আলাদা সংসদীয় গোষ্ঠী গঠনের আইনি জটিলতা এড়াতে তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ অস্বীকৃত রাজনৈতিক দল এনসিপিআই (Nationalist Citizen Party of India)-তে যোগ দিয়েছেন। সাংবাদিক সূত্রে  জানা যায়, তাঁরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে সমর্থন চালিয়ে যাবেন। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে খুব সামান্য ভোট পাওয়া এনসিপিআইকে ঘিরেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিদ্রোহী সাংসদদের বৈঠক এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের উপস্থিতি রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়েছে। টবিদ্রোহী শিবিরের দাবি, তাঁদের সংখ্যা এখন ২২-এ পৌঁছেছে। এই ঘটনাকে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট ও অসন্তোষের বড় বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *