আমুদরিয়া নিউজ : বলিউডের জনপ্রিয় পাওয়ার জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। দীর্ঘ ৬ বছরের সম্পর্কের পর বিয়ে করে আদর্শ জুটি হিসেবে পরিচিত ছিলেন। তবে হঠাৎই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
টিনসেল টাউনে জোর গুঞ্জন উঠেছে যে তারা নাকি আলাদা হতে চলেছেন। তাঁদের দেড় বছরের কন্যা সন্তান দুয়াকে নিয়েই এই সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে, যদিও হঠাৎ এই গুঞ্জনের নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
রণবীর সিং -এর ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পরেও দীপিকা -র নীরবতা ঘিরে জল্পনা বাড়ে। স্বামীর সাফল্যে তাঁর প্রকাশ্য প্রতিক্রিয়া না থাকায় সন্দেহ তৈরি হয় এবং শোনা যাচ্ছে, দীর্ঘদিনের মতপার্থক্য থেকেই দুজনের সম্পর্কে সমস্যা বাড়তে পারে।