পটনা এনআইটির ছাত্রীর ঝুলন্ত দেহ হস্টেলের ঘরে, অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

আমুদরিয়া নিউজ ডেস্ক: বিহারের পটনার ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এআইটি) এর এক দ্বিতীয বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ মিলল তাঁর হস্টেলের ঘরে। শুক্রবার রাতের ঘটনা। ওই ছাত্রীর বাড়ি হায়দরাবাদের অনন্তপুরায়। দুমাস আগে তাঁদের তিনজনকে নতুন হস্টেল বিল্ডিংয়ে সরানো হয়েছিল। সন্ধ্যায় হস্টেলের অন্য আবাসিকদের সঙ্গে সে গল্প করেছে। তাদের মেসে খাবার আনতে পাঠিয়ে দিয়েছিল সে। তারা জানিয়েছে, ফিরে এসে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখে হইচই করে।

তাদের অভিযোগ, হস্টেলের কর্মারা, এআইটি কর্তৃপক্ষ ছাত্রীকে নামিয়ে হাসপাতালে নিয়ে য়াওয়ার চেষ্টা করেনি। বরং, ঘরের দরজা বন্ধ করে দেয়। এই ঘটনার পরে ছাত্রছাত্রীরা এআইটির অধ্যক্ষের অপরাসরণের দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *