কপিল শর্মাকে ঘিরে আবারও গুলির আতঙ্ক!

আমুদরিয়া নিউজ : ফের আতঙ্কের কেন্দ্রবিন্দুতে কপিল শর্মা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারেতে অবস্থিত ‘চায় সুট্টা বার’ ক্যাফেতে গুলি চালানোর ঘটনা সামনে এসেছে। এই ক্যাফেটি কপিল শর্মার ক্যাফের একেবারে কাছেই অবস্থিত। ঘটনার পর একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করে দায় স্বীকার করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে দাবি করা হয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল কপিল শর্মাকে ভয় দেখানো। পোস্টে হুঁশিয়ারি দেওয়া হয়েছে—লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশ না মানলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতে পারে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাগুলির দায় নিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার ‘টাইসন বিশ্নোই জোরা সিধু’ নামেও দায় স্বীকার করা হয়েছে বলে জানা গেছে। বলিউড মহলের একাংশের মতে, এই ঘটনার নেপথ্যে থাকতে পারে সলমন খানের সঙ্গে কপিল শর্মার ঘনিষ্ঠতা। বহুদিন ধরেই সলমন খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন, এবং তাঁর ঘনিষ্ঠদেরও হুমকি দেওয়া হয়েছে অতীতে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কপিল শর্মার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *