আমুদরিয়া নিউজ: দিল্লি ও সংলগ্ন এলাকায় ক্রমশ বাড়ছে বায়ুদূষণের মাত্রা। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর করা হয়েছে GRAP-এর দ্বিতীয় পর্যায়। সোমবার বিকেলে দিল্লির বায়ুর গুণমান সূচক বা AQI ৩২৪-এ পৌঁছনোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও দূষণ কমাতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
Total Views:
0