আমুদরিয়া নিউজ : খুলে গেল নর্থ সিকিমের লাচুং যাওয়ার রাস্তা। ২০২৫ সালের জুন মাসে প্রাকৃতিক বিপর্যয়ের পর থেকে বন্ধ ছিল এই রাস্তাটি। প্রবল বৃষ্টিতে সিকিমের বিভিন্ন রাস্তা ও সেতুতে ব্যাপক ক্ষতি হওয়ার ফলেই রুটটি এতদিন বন্ধ ছিল। নর্থ সিকিম ট্রাভেল কর্তৃপক্ষ জানান, লাচেন প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত বিখ্যাত গুরু দৌংমার লেকের প্রবেশদ্বার। এটি নর্থ সিকিমের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এখানকার জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, নতুন সেতুগুলি দিয়ে গাড়ি যাওয়ার সময় কিছু বিধি নিষেধ জারি রয়েছে, কারণ সেতুগুলির প্রস্থ কম হয় একসঙ্গে দুটি গাড়ি যেতে পারবে না। কাজেই গাড়ির চালকদের সেতুর ওজন সীমা মেনেই চলতে হবে। তুমি আরো জানিয়েছেন বর্তমানে পর্যটকদের যাতায়াতে কোন নিষেধাজ্ঞা নেই।
Total Views:
0