এখনও রাজ্যে মৃত ভোটারের হদিস ২১ লক্ষের বেশি

আমুদরিয়া নিউজ :
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআরের ফলে এখনও অবধি মানে সোমবার সকাল ১০টা পর্যন্ত কত মৃত ভোটারের খোঁজ মিলল! কৌতুহলীদের জন্য জানাই, কমিশন যা হিসেব দিয়েছে সোমবার বেলা ১২টা অবধি তাতে ২১ লক্ষের একটু বেশি মৃত ভোটার চিহ্নিত হয়েছে।

সবচেয়ে বেশি কোন জেলায় মৃত ভোটার রয়েছে জানেন!
উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় এখনও অবধি মৃত ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৩৩৭ জন।
তার পরে রয়েছে পশ্চিম বর্ধমান যেখানে মৃত ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৪৩ জন

তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। যেখানে ১ লক্ষ ৩৯ হাজার ৯ জন
এবার জানুন, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা কোন জেলায় কত?
দার্জিলিং- ৪৫ হাজার ৪১০ জন
আলিপুরদুয়ার- ৫৯ হাজার ৩৩০ জন
কালিম্পং- ১৮ হাজার ৬৫২ জন
জলপাইগুড়ি- ৫৪ হাজার ১৬৮ জন
কোচবিহার- ৫৩ হাজার ৪০৮ জন
উত্তর দিনাজপুর- ৭৫ হাজার ৩০০ জন
দক্ষিণ দিনাজপুর- ৩৯ হাজার ৬৬৬ জন
মালদহ- ৮১ হাজার ৫৬৬ জন

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় এখনও কত মৃত ভোটার জেনে নিন-
নদিয়া- ১ লক্ষ ৩০ হাজার ৫ জন
মুর্শিদাবাদ- ১ লক্ষ ১৪ হাজার ১২২ জন
দক্ষিণ ২৪ পরগনা- দক্ষিণ কলকাতা- ৬৫ হাজার ৯৪৯ জন
উত্তর কলকাতা- ১ লক্ষ ১ হাজার ৪৫৭ জন
হাওড়া- ১ লক্ষ ১৪ হাজার ৩০৫ জন
হুগলি- ৭৮ হাজার ২৪৩ জন
পূর্ব মেদিনীপুর- ১ লক্ষ ২ হাজার ৩৯৮ জন
পশ্চিম মেদিনীপুর- ৫৬ হাজার ৫১২ জন
পূর্ব বর্ধমান- ৯৬ হাজার ২৩৬ জন
বীরভূম- ৪০ হাজার ৯১৩ জন
ঝাড়গ্রাম- ১৯ হাজার ৫৭৪ জন
বাঁকুড়া- ৫৬ হাজার ৩৯১ জন
পুরুলিয়া- ৩৫ হাজার ১৯৮ জন
নির্চান কমিশনের আপডেট পেলে আবার জানাব আমরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *