গেরুয়া সাফল্যে মাথা মুড়িয়ে শপথ রক্ষা

আমুদরিয়া নিউজ : বিজয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ, ধূপগুড়িতে ন্যাড়া খোকন তালুকদার—কে এই ব্যক্তি?বিজেপির অন্ধ অনুরাগী, এককথায় সাচ্চা সমর্থক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরের ঐতিহাসিক সাফল্যের পর যখন গোটা রাজ্যে উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক তখনই জলপাইগুড়ির ধূপগুড়িতে সামনে এল এক ব্যতিক্রমী দৃশ্য। ৩২ বছরের পুরনো মানত পূরণ করে এখন চর্চার কেন্দ্রে খোকন তালুকদার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সালে বাংলাদেশ থেকে ভারতে এসে ধূপগুড়িতে বসবাস শুরু করেন খোকন। সেই সময় থেকেই বিজেপির একনিষ্ঠ সমর্থক তিনি। রাজনৈতিক বিশ্বাসকে ঘিরেই নিজের কাছে এক প্রতিজ্ঞা করেছিলেন—যেদিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে, সেদিনই মাথা ন্যাড়া করবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *