ফিফা ফিরিয়ে দিল রিলায়েন্সের অফার

আমুদরিয়া নিউজ : ভারতে কোটি কোটি ফুটবলপ্রেমী থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে এবার বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট, কিন্তু এখনও ভারতীয় সম্প্রচারস্বত্ব চূড়ান্ত হয়নি। কারণ, ফিফা রিলায়েন্স-ডিজনির যৌথ সংস্থার প্রায় ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব গ্রহণ করেনি, যা তাদের প্রত্যাশিত অঙ্কের তুলনায় অনেকটাই কম।

ফলে বিশ্বকাপ শুরুর আর অল্প সময় বাকি থাকলেও এই মুহূর্তে ভারতে কোনও সরকারি সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হয়নি। অতীতে বিশ্বকাপের বহু মাস আগেই টিভি ও ডিজিটাল টেলিকাস্ট পার্টনার ঠিক হয়ে যেত, কিন্তু এবার ফিফা ও ভারতীয় সম্প্রচারমাধ্যমগুলির মধ্যে আর্থিক টানাপোড়েন পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *