আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে আগামী ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা চালুর প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। এই সুবিধা পেতে মহিলাদের একটি বিশেষ ‘স্মার্ট কার্ড’ দেওয়া হবে, যা ব্যবহার করে শহর ও দূরপাল্লার সরকারি বাসে ফ্রি যাতায়াত করা যাবে।
স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে আধার কার্ড, ভোটার আইডি, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশন নথি বা শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল আইডি কার্ডের মতো যে কোনও একটি বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে।