পুজো দিয়ে ফেরার পথে মৃত ৫

আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের আগ্রাতে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিন জন।

শুক্রবার সকালে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে চিত্রাহাট থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের একটি মন্দিরে পুজো দিয়ে ফিরছিল ইটাওয়ার এলাকার একটি পরিবার। ফেরার পথে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

এই ঘটনায় গাড়ির চালক সহ ওই পরিবারের চারজন সদস্যের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত UP University of Medical Sciences-এ ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *