‘কাঁধে লাগানো তেরঙা বলছে আমি সকল ভারতীয়ের সঙ্গে আছি’, মহাকাশ থেকে বার্তা শুভাংশুর

আমুদরিয়া নিউজ: বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা ১২টা ১ মিনিটে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা সহ চার  নভশ্চর। সফল উৎক্ষেপণের পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পৃথিবীতে পাঠানো প্রথম বার্তায়  বলেন, “নমস্কার, দেশবাসী! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে এলাম। অসাধারণ রাইড এটা। প্রতি ঘণ্টায় সাড়ে ৭ কিলোমিটার বেগে আমরা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে লাগানো তেরঙা বলছে আমি সকল ভারতীয়ের সঙ্গে আছি। এটা শুধু আন্তর্জাতিক স্পেস স্টেশনে আমার যাত্রা নয়, এটা ভারতের মানব স্পেস প্রোগ্রামের সূচনা। আমি চাই আপনারা সকলে এই যাত্রার অংশ হন। আপনাদের বুকও গর্বে ফুলে উঠুক। একসঙ্গে আমরা ভারতের স্পেস প্রোগ্রামের সূচনা করি। জয় হিন্দ, জয় ভারত।” রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু। ভারতীয় সময় বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন তারা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *