আমুদরিয়া নিউজ: রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে ৪০ দিনে নামিয়ে আনতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এ বিষয়ে অর্থসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে বছরে সরকারি ছুটির সংখ্যা প্রায় ৫০ দিন। অর্থসচিবের তৈরি ৪৫ দিনের তালিকাও কমিয়ে ৪০দিন করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে কোন কোন ছুটি বাদ পড়বে, তা এখনো চূড়ান্ত হয়নি। তাঁর বক্তব্য, বকেয়া কাজ শেষ করতে প্রশাসনে কাজের সংস্কৃতি ফেরানো জরুরি।
Total Views:
0