আমুদরিয়া নিউজ: আধুনিক যুবসমাজের মধ্যে নিখুঁত হওয়ার এক মারাত্মক মানসিক প্রবণতা বা ‘পারফেকশনিজম’ (Perfectionism) আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে সমাজ ও পরিবারের প্রত্যাশা পূরণের চাপ এবং মূলত ব্যর্থ হওয়ার ভয় প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিক্স-এর অধ্যাপক থমাস কারানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডার প্রায় ১ লক্ষ শিক্ষার্থীর গত ৩৫ বছরের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফলাফল চমকে দেওয়ার মতো।
সাধারণ ধারণার উল্টো দিকে হেঁটে বিজ্ঞানীরা দাবি করেছেন যে, এই মানসিক সংকটের জন্য স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার দায়ী নয়। ২০০০ সালের পর থেকে বিশ্বজুড়ে যে তীব্র অর্থনৈতিক বৈষম্য এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়েছে, এটি তারই সরাসরি কুফল।
অধ্যাপক কারান তাঁর গবেষণায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, এই পারফেকশনিজম বা সবসময় নিখুঁত থাকার চেষ্টা মানুষকে সফল করে না। বরং এটি তরুণ সমাজকে এক গভীর অবসাদ, একাকীত্ব এবং আত্মবিশ্বাসের ঘাটতির দিকে ঠেলে দিচ্ছে। প্রতিযোগিতার এই ইঁদুরদৌড়ে সন্তানকে শামিল না করে, কীভাবে অভিভাবকরা তাঁদের পাশে দাঁড়াতে পারেন এবং ব্যর্থতাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতে শেখাতে পারেন, সেই বিষয়ে বিশ্বজুড়ে শিক্ষাবিদরা নতুন করে ভাবছেন।
ব্যর্থতার ভয় ও ‘পারফেকশনিজম’: তরুণ প্রজন্মের নতুন মানসিক মহামারী
Total Views:
0
Leave a Comment