১০০ জনের মস্তিষ্কে আঘাতের অভিযোগ, বন্ধ হলো বিখ্যাত রোলার কোস্টার!

আমুদরিয়া নিউজ: আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন’ বিনোদন পার্কের অন্যতম প্রধান আকর্ষণ ‘এক্স-২’ রোলার কোস্টারটি চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রোমাঞ্চকর এই রাইডে চড়ার পর একশোরও বেশি আরোহী গুরুতর মস্তিষ্কের আঘাতের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠার পরেই পার্ক কর্তৃপক্ষ এই চরম সিদ্ধান্ত নেয়।
মামলাকারী আইনজীবীদের দাবি, এই সংখ্যাটি আসলে চারশোর কাছাকাছি এবং বেশ কয়েকজন আরোহীকে জরুরি অস্ত্রোপচারও করাতে হয়েছে। যদিও পার্ক কতৃপক্ষ দাবি করেছে যে রাইডটি সমস্ত নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তাও সাধারণ মানুষের আস্থা ও সুরক্ষার কথা মাথায় রেখেই এটি চিরতরে বন্ধ করা হলো। ২০০২ সালে চালু হওয়া ৩৬০ ডিগ্রি ঘূর্ণন ক্ষমতাসম্পন্ন এই রাইডটি এর আগেও যান্ত্রিক ত্রুটির কারণে বেশ কয়েকবার বন্ধ করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *