মাটিতে কার্বন ধরে রাখায় কৃষকদের আয়, ২,৫৫০ চাষির হাতে ₹২.৯ কোটি

আমুদরিয়া নিউজ: পরিবেশবান্ধব কৃষিকাজের সঙ্গে কৃষকদের অতিরিক্ত আয়ের নতুন পথ খুলল ভারতে। পাঞ্জাব ও হরিয়ানার ২,৫৫০ জন ক্ষুদ্র কৃষককে মোট ২.৯ কোটি টাকারও বেশি ‘সয়েল কার্বন’ পেমেন্ট দেওয়া হয়েছে। কৃষিকাজের মাধ্যমে মাটিতে কার্বন ধরে রাখা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর স্বীকৃতি হিসেবেই এই অর্থ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় কৃষকেরা Direct Seeded Rice (DSR), কম জমি চাষ, ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা-সহ পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণ করেছেন। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই পদ্ধতিগুলির ফলে মাটিতে কার্বন বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমার বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরিমাপ ও যাচাই করা হয়।

‘Aadi’ নামে এই কৃষক-কার্বন কর্মসূচিটি ২০১৯ সালে শুরু হয় এবং এতে ICAR-এর প্রযুক্তিগত সহায়তা রয়েছে। প্রথম পর্যায়ে প্রায় ৩০ হাজার একর জমিতে ৫০ হাজারের বেশি কার্বন ক্রেডিট তৈরি হয়েছে। অংশগ্রহণকারী কৃষকদের প্রত্যেকে প্রায় ₹৩,০০০ থেকে ₹১৫,০০০ পর্যন্ত পেয়েছেন।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক পরিবেশ সংরক্ষণ। সরকারি তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কৃষি পদ্ধতির মাধ্যমে প্রায় ৪৫ বিলিয়ন লিটার জল সাশ্রয় এবং দুই লক্ষ টনের বেশি ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এড়ানোর হিসাব পাওয়া গেছে। ফলে কৃষকদের অতিরিক্ত আয় এবং পরিবেশ সুরক্ষা—দুই দিকেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *