ট্রাম্প যুদ্ধ থামালেও এর মূল্য দিতে হতে পারে গোটা বিশ্বকে

আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আশা করছেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে যা ঘটবে তাতে আমেরিকার কোন হাত থাকবে না। ইরান গুরুত্বপূর্ণ জলপথ টি ব্যবহার করে, তেলের সরবরাহ বন্ধ করতে এবং বিশ্বের অর্থনীতি প্রভাবিত করতে পারে। যদি যুদ্ধের শেষে ইরান প্রণালী নিয়ন্ত্রণে থাকে তা কৌশলগত জয় হিসেবে ধরা হবে।

তবে প্রশাসন যুদ্ধ শেষ করতে চাইলেও পরবর্তী প্রভাব মোকাবিলার জন্য প্রস্তুত নেয়নি। কারণ যুদ্ধ শেষ হলে এবং ইরান প্রণালী নিয়ন্ত্রণ করলে তা আমেরিকার জন্য আন্তর্জাতিকভাবে কৌশলগত পরাজয় হিসেবে ধরা হবে। আর ইরান বিজয় দাবি করবে যা ভবিষ্যতের আক্রমণ রোদের ক্ষমতা কোন প্রতিষ্ঠা করবে বলে অনেকে মনে করেন।

যুদ্ধের এই সমাপ্তি ট্রাম্পের রাজনৈতিক কৌশলগত চিত্রে ” জয়” দেখানোর সুযোগ দিতে পারে তবে হরমুজ পুনরায় উদ্বোধনের চেষ্টা করলে আমেরিকার বড় ক্ষতি ও যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, যা ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতা কারো দুর্বল করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বের বাজার তেলের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি থেকে রক্ষা পাবে না। যার ফলে অর্থনৈতিক প্রভাব কমানো কঠিন হয়ে পড়বে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *