ইরানের প্রেসিডেন্টকে ঈদের শুভেচ্ছা মোদীর

আমুদরিয়া নিউজ :  ইরানের রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশিকায়ানকে ঈদ এবং ইরানী নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু-দেশের নেতাই আশা প্রকাশ করেছেন, এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে।

শনিবার এক্স-হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন- “রাষ্ট্রপতি ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছি এবং তাঁকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছি। পাশাপাশি সমুদ্রপথগুলি খোলা রাখা এবং সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা দরকার। নৌচলাচলের স্বাধীনতা থাকা দরকার। এগুলির গুরুত্বের কথা জানিয়েছি।” ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে ইরানের সহযোগিতারও প্রশংসা করেছেন বলেও তিনি ওই পোস্টে উল্লেখ করেছেন।

এই কথাবার্তার পরে দিল্লিতে ইরানের দূতাবাসও একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক জোট ‘ব্রিক্‌স’এর সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। তাই পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে এবং ইরানের বিরুদ্ধে আক্রমণ রুখতে এই জোটকে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন পেজেশকিয়ান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *