আমুদরিয়া নিউজ : টানা তিনবার নোটিস এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । ‘মেসি কাণ্ড’-এ তাঁর বিরুদ্ধে টিকিট বণ্টিতে অনিয়ম ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠেছে। যদিও কলকাতা হাইকোর্ট তাঁকে ১৭ আগস্ট পর্যন্ত আইনি সুরক্ষা দিয়েছে, আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা করতে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এদিকে মেসির ম্যানেজমেন্ট টিমও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে পুলিশের কাছে অসন্তোষ জানিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও ক্রীড়ামহলে তীব্র বিতর্ক চলছে বলে জানা গিয়েছে।
Total Views:
0