বহরমপুরে জনকল্যাণ মেলা ঘিরে উৎসাহ

আমুদরিয়া নিউজ: বহরমপুর পুরসভা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া পিএম স্বনিধি ঋণ যোজনা-র ছয় বছর পূর্তি উপলক্ষে একমাসব্যাপী জনকল্যাণ মেলা ও পিএম স্বনিধি মহোৎসব শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র।
তিনি জানান, প্রকল্পের আওতায় প্রথমে ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়। নির্দিষ্ট সময়ে ঋণ শোধ করলে পরবর্তী পর্যায়ে ২৫ হাজার এবং পরে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। বহরমপুরে এখনও পর্যন্ত ৭,৪৫৩ জন আবেদন করেছেন, যার মধ্যে ৪,২০০ জন ঋণ পেয়েছেন।
এই প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী, বিশেষ করে হকারদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। মেলায় ডিজিটাল পেমেন্ট, খাদ্য নিরাপত্তা এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। উপভোক্তাদের দাবি, এই ঋণের সাহায্যে তাঁরা ছোট ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পেরেছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *