২০২৫: সাফল্যের আড়ালে নেতৃত্ব ও তারকা বিতর্কে উত্তাল ভারতীয় ক্রিকেট

আমুদরিয়া নিউজ : ২০২৫ সাল ভারতীয় ক্রিকেটের জন্য ছিল ঘটনাবহুল ও বিতর্কে ভরা। একদিকে এই বছরেই ভারত জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ, অন্যদিকে আচমকাই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই সিদ্ধান্ত ঘিরেই কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ক্রিকেটপ্রেমীরা।

কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গম্ভীর ‘সুপারস্টার সংস্কৃতি’ ভেঙে দলগত ক্রিকেটে জোর দিতে চেয়েছিলেন। তাঁর ভাবনায় জয় বা পরাজয়ের দায় থাকবে পুরো দলের। বর্ডার-গাভাসকর ট্রফিতে হারের পর রোহিতকে এক টেস্টে বসানো হয়, সেখান থেকেই পরিস্থিতি বদলাতে শুরু। এরপর ইংল্যান্ড সিরিজের আগে রোহিত ও বিরাট টেস্ট ছাড়েন, শুভমন গিল হন অধিনায়ক। তবে তরুণ দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। পরে ওয়ান ডে নেতৃত্ব থেকেও রোহিতকে সরানো হয়। বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে গিলের বাদ পড়া নতুন চমক আনে। এখন ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপই লক্ষ্য বিরাট-রোহিতের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *