আমুদরিয়া নিউজ: এবার রাজনীতি ময়দানে নামতে চলেছেন এলন মাস্ক? জল্পনার সূত্রপাত করেছেন টেসলা কর্তা নিজেই। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভোটের আয়োজন করেন মাস্ক। সেখানে তিনি প্রশ্ন রাখেন যে, আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় হয়েছে কি না। মাস্কের এই প্রশ্নের উত্তরে ৮০.৪ শতাংশ মানুষ নতুন রাজনৈতিক দলের পক্ষে রায় দেন। বিপরীতে ভোট দেন ১৯ .৬ শতাংশ মানুষ। ভোটের সেই ফলাফল সম্বলিত পোস্ট শেয়ার করে মাস্ক লেখেন, ‘দ্য আমেরিকা পার্টি’। মাস্ক এই বিষয়ে আর কিছু খোলসা না-করলেও মনে করা হচ্ছে, নতুন দলের নামকরণ করেছেন তিনি। সত্যিই মাস্ক রাজনীতিতে আসবেন, না কি সবটাই তাঁর চমক, তা অবশ্য সময়ই বলবে।
Total Views:
0