আমুদরিয়া নিউজ : মেয়ের ভিন ধর্মে বিবাহ করা নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। ২০২৪ সালে অভিনেতা জহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। এরপর থেকেই তাঁর বিয়ে নিয়ে বলিপাড়ায় গুঞ্জন তৈরি হয়। এই বিয়েতে গোড়া থেকেই নাকি সোনাক্ষীর পরিবারে আপত্তি ছিল। এমনকি এই বিয়ে নিয়ে বাবা শত্রুঘ্ন সিনহাও আপত্তি করেছিলেন বলে শোনা গিয়েছিল। অবশেষে সমস্ত জল্পনার ইতি টেনে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেলন বর্ষীয়ান অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে শত্রুঘ্ন বলেন, “এই বিয়ে কোনো বেআইনি বা সংবিধানবিরোধী ঘটনা নয়। ওরা দু’জনই প্রাপ্তবয়স্ক। যখন দুজন মানুষ নিজেরাই রাজি তখন অন্য কারও কিছু বলার থাকে না।” তিনি সবসময় তাঁদের পাশে থাকবেন বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা।
Total Views:
0