আমুদরিয়া নিউজ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় ছড়িয়ে পড়া চলমান এবোলা মহামারিটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবে রূপ নেওয়ার পথে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদরোস আধানোম গেব্রেউসাস সতর্ক করে বলেছেন, সংক্রমণের বর্তমান গতি বজায় থাকলে এটি ২০১৪-২০১৬ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যাবে, যা সে সময় অন্তত ১১,০০০ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।চলতি বছরের মে মাসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা এই মহামারিতে ইতিমধ্যে ৪,৩০০ জন আক্রান্ত এবং ২,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগামী তিন মাসের মধ্যে সংক্রমণের এই গতি নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছে।হু-এর (WHO) আফ্রিকা অঞ্চলের পরিচালক ড. মোহামেদ জেনাবি জানিয়েছেন, প্রকৃতপক্ষে গত ফেব্রুয়ারি মাস থেকেই এই ভাইরাস ছড়াতে শুরু করেছিল। তবে প্রাথমিক অবস্থায় রোগটিকে ভুলবশত ম্যালেরিয়া বা টাইফয়েড মনে করায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পায়।