আমুদরিয়া নিউজ:৮৯ বছর বয়সে প্রয়াত হলেন নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড। শুক্রবার অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিরল রক্তজনিত রোগের চিকিৎসায় গত সপ্তাহে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
প্রায় ৩৫ বছর নরওয়ের সিংহাসনে ছিলেন হারাল্ড। জনপ্রিয় ও সংস্কারপন্থি রাজা হিসেবে পরিচিত ছিলেন তিনি। এবার তাঁর ছেলে ক্রাউন প্রিন্স হাকন সিংহাসনে বসবেন। রাজাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজপ্রাসাদের সামনে ভিড় করেন বহু মানুষ।
Total Views:
0