আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানার একটি ক্রেতা সুরক্ষা আদালত এক নামী জুয়েলারি রিটেল চেইনের বিরুদ্ধে প্রতারণামূলক ব্যবসার অভিযোগে বড় রায় দিয়েছে। দোকানে ৮৫ শতাংশ খাঁটি দাবি করে বিক্রি করা একটি রুপোর গ্লাস ল্যাব টেস্টে মাত্র ৮০.৯৫ শতাংশ খাঁটি বলে প্রমাণিত হয়। আদালত ওই গয়না প্রস্তুতকারক সংস্থাকে ক্রেতার থেকে নেওয়া অতিরিক্ত ১০৪ টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ল্যাব পরীক্ষার খরচ বাবদ ৫০ টাকা এবং ক্ষতিপূরণ হিসেবে ১৩,০০০ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। একজন ৬৪ বছর বয়সী ক্রেতা অধিকার আন্দোলনকর্মী ২০১৫ সালে ওই জুয়েলারি চেইনের একটি স্কিমে যুক্ত হয়ে গ্লাসটি কিনেছিলেন এবং প্রতারণা বুঝতে পেরে আদালতের দ্বারস্থ হন।
Total Views:
0