মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, জারি সতর্কতা

আমুদরিয়া নিউজ: মহারাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। মৌসম ভবন জানাচ্ছে, উত্তর-পূর্ব আরবসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি আজ আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে। বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান গুজরাতের দ্বারকা থেকে ২৫০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে। ৫ অক্টোবরের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সাইক্লোন শক্তির। মহারাষ্ট্রের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে মুম্বই, থানে, পালঘর, রত্নাগিরি-সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিমি থাকবে বলেও জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *