আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় দেতোয়ার তাণ্ডবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির ফলে বহু এলাকায় ধ্বস নেমেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি হিসাবে নিখোঁজ ২৩ জন হলেও, অসমর্থিত সূত্র বলছে নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা তীব্র ঝোড়ো হাওয়ার থাকতে পারে। অনেক অঞ্চলে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে ধ্বস ও হড়পা বানের পরিস্থিতি তৈরি হয়েছে।
Total Views:
0