আমুদরিয়া নিউজ: গুজরাটের গান্ধীনগরের জামলা গ্রামে গো-হত্যার মামলায় তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৭৭ কেজি গরুর মাংস ও জবাইয়ের সরঞ্জাম উদ্ধার করেছিল পুলিশ।
দোষী সাব্যস্ত তিনজনের বিরুদ্ধে গুজরাট প্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছিল। রায়ে মনুস্মৃতির শ্লোক উদ্ধৃত করে গরুকে ‘বিশ্বজগতের মাতা’ বলে উল্লেখ করেন বিচারক। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি এই রায়কে স্বাগত জানিয়েছেন।
Total Views:
0