আমুদরিয়া নিউজ:মালদহ মেডিক্যাল কলেজে একের পর এক সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ কমিটি গঠন করল রাজ্যের স্বাস্থ্য দফতর। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ৬০ জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একদিনে প্রাণ যায় ১০ জনের নবজাতকের।
চার সদস্যের কমিটি শনিবার হাসপাতালে গিয়ে মৃত্যুর কারণ খতিয়ে দেখবে বলে জানা গেছে। মৃত্যুর কারণ ও চিকিৎসা ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি।
Total Views:
1