স্বপ্নার মনোনয়ন ইস্যুতে অভিষেকের নিশানায় কমিশন

আমুদরিয়া নিউজ: স্বপ্না বর্মণের মনোনয়ন পত্র নিয়ে এবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের এক সভা থেকে তিনি দাবি করেন, স্বপ্না বর্মণ যাতে নির্বাচনে মনোনয়ন জমা দিতে না পারেন, সেই চেষ্টা করেছিল কমিশন। মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য পিতৃহারা স্বপ্নাকে শেষ পর্যন্ত কোর্টে যেতে হয়েছিল।

তাঁর দাবি, রাজগঞ্জের মানুষের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে জয়ী হবেন স্বপ্না। এমনকি প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে ওই আসনে তৃণমূল জয়লাভ করবে বলেও তিনি দাবি করেন। নির্বাচন শেষ হলে ৬ মাসের মধ্যে এলাকায় ফায়ার ব্রিগেড চালু করা হবে এবং কৃষকদের জন্য হিমঘর তৈরি করা হবে করা হবে বলেও তিনি ওই সভামঞ্চ থেকে প্রতিশ্রুতি দেন।

শুধু তাই নয়, রাজগঞ্জের ওই সভা থেকে তিনি বিজেপিকেও আক্রমণ করেন। বলেন, রাজগঞ্জে বহিরাগত প্রার্থী দিয়েছে বিজেপি। একইসঙ্গে SIR ইস্যুকে সামনে এনে তিনি জানান, যত নামই কাটা হোক না কেন, তাতে তৃণমূলের শক্তি কমবে না।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *