তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিট প্রকাশ শনিবার

আমুদরিয়া নিউজ :  তৃণমূলের বিরুদ্ধে ‘অভিযোগনামা’ প্রকাশ করতে চলেছে বিজেপি। জানা গিয়েছে, আগামী শনিবার নিউটাউনের একটি হোটেলে এই চার্জশিট প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। শুক্রবার রাতেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন বলে খবর।

বিভিন্ন বিধানসভা কেন্দ্রের স্থানীয় সমস্যা, ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে এলাকাভিত্তিক ‘চার্জশিট’ আগেই প্রকাশ করা হয়েছে। এ বার গোটা রাজ্যের নিরিখে ‘অভিযোগনামা’ প্রকাশ করছে বিজেপি। জানা গিয়েছে, এই চার্জশিটে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূলের ১৫ বছরের শাসনে রাজ্যের অবনতির ১৪ টি মূল ক্ষেত্র তুলে ধরে মমতাকে নিশানা করা হয়েছে। শুধু মমতাকেই নয়, বিজেপির ওই চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ তোলা হচ্ছে বলেও খবর। শনিবার এই চার্জশিট প্রকাশ হলে রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচারে আরও গতি আসবে বলেই মনে করছেন অনেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *